বিশ্বকাপে গ্যালারিতে ফের উত্তাপ ছড়াচ্ছেন ইভানা

আপডেট : ১৮ জুন ২০২৬, ১৪:১৩

২০২৬ বিশ্বকাপের উত্তেজনা শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তার রেশ ছড়িয়ে পড়েছে গ্যালারির প্রতিটি প্রান্তে। আর সেই গ্যালারির সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন ক্রোয়েশিয়ার জনপ্রিয় মডেল ও সমর্থক ইভানা নল। বিশ্বকাপের আবহে আবারও তিনি হাজির হয়েছেন দর্শকসারিতে, কেড়ে নিয়েছেন সবার দৃষ্টি।

নিজের প্রিয় দলকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রের ডালাসে স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। ম্যাচ শুরুর আগেই দর্শক, আলোকচিত্রী ও গণমাধ্যমের নজর কাড়েন এই আলোচিত সমর্থক।

নিজের স্বাক্ষরধর্মী স্টাইল বজায় রেখে ক্রোয়েশিয়ার ঐতিহ্যবাহী লাল-সাদা চেকারবোর্ড নকশার পোশাকে গ্যালারিতে দেখা যায় ইভানাকে। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে তোলা তার ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এর আগেও ২০২২ কাতার বিশ্বকাপে গ্যালারিতে নিয়মিত উপস্থিত থেকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান তিনি। ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই তার উপস্থিতি ছিল আলোচনার বিষয়।

চার বছর পর নতুন বিশ্বকাপেও সেই পরিচিত দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে। টুর্নামেন্ট শুরু হতেই প্রিয় দলের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন ইভানা নল।

ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালে গ্যালারিতে তার উপস্থিতি বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে। দর্শক সারিতে তার আগমনকে কেন্দ্র করে স্টেডিয়াম জুড়ে দেখা যায় ভিন্ন এক উদ্দীপনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ক্রোয়েশিয়ার ‘সুপার ফ্যান’ হিসেবে অভিহিত করছেন। পাশাপাশি তার নতুন ছবি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

 
ইত্তেফাক/আরএইচ