শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম মিষ্টি না টক

আপডেট : ১৮ জুন ২০২৬, ১৯:১৭

পৃথিবীতে খুবই জনপ্রিয় ফল হলো আম। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না। তাই একে  ‘ফলের রাজাʼ বলা হয়। মৌসুমি এই ফলের স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ সব মিলিয়ে এক কথায় অনন্য। আমে রয়েছে ভিটামিন এ, সি, ফোলেট, ফাইবার, ম্যাগনেশিয়ামের মতো শরীরের প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। নিয়ম করে খেলে এটি হজমশক্তিও বাড়াতে সাহায্য করে।

তবে বাজার থেকে কেনা আম বেশির ভাগ রাসায়নিক থাকে। এ ধরনের আম খেলে শরীরের উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। তাই ভালো গাছপাকা আম চেনার উপায় জানা জরুরি।

কীভাবে বুঝবেন আমটি ভালো, জেনে নিন উপায়

ত্বকের অবয়ব ও চেহারা

পাকা ও মিষ্টি আম অন্যান্য আমের তুলনায় অনেক নরম। যখনই বাজার থেকে আম কিনতে যাবেন, হাত দিয়ে ছুঁয়ে দেখে নিন। আম নরম হলে পেকে যাবে। তবে এটা করার সময় খেয়াল রাখবেন এটা যেন বেশি নরম না হয়ে যায়। 

আমের ত্বকের ভাঁজ

একটি আম মিষ্টি কিনা তা এর সুগন্ধ দ্বারা চিহ্নিত করা যায়। আমের বোঁটার কাছে থেকে যদি তীব্র সুগন্ধ আসে তাহলে বুঝবেন আম ভেতর থেকে মিষ্টি হবে। যদি আম থেকে গন্ধ না আসে তাহলে এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন।

গন্ধে চেনা

গাছপাকা আমের বোঁটার কাছ থেকে ঘ্রাণ নিলে পরিচিত মিষ্টি গন্ধ পাওয়া যায়। রাসায়নিক আমে গন্ধই নেই, না-হয় ঝাঁজালো বা কৃত্রিম গন্ধ থাকে।

গোড়ার দিকে গাঢ় রং

প্রাকৃতিকভাবে পাকা আমের গোড়ার দিকে কিছুটা গাঢ় রং দেখা যায়। রাসায়নিকে পাকানো আমের রঙ হয় পুরোই সমান হলদে।

স্বাদে টক-মিষ্টি ভাব

গাছপাকা আমে থাকে প্রকৃত টক-মিষ্টি স্বাদ ও ঘ্রাণ। রাসায়নিক দেওয়া আম খেলে মনে হবে, স্বাদ নেই, গন্ধও কম।

ইত্তেফাক/এনটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন