১৫ বছরের ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডব, ১২৬ বলে করলেন ৩০৬

আপডেট : ১৯ জুন ২০২৬, ০০:৩৭

ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। বিহার থেকে উঠে আসা এই ক্রিকেটার সবশেষ আইপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। বৈভবের পর বিহারের আরেক ক্রিকেটার আলোচনায় এসেছে। তবে তিনি পুরুষ নয়, বরং একজন নারী ক্রিকেটার। মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আলোচনায় এসেছেন অক্ষরা গুপ্তা। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ম্যাচে ১২৬ বলে করেছেন ৩০৬ রান। 

ভাগলপুরে অনুষ্ঠিত বিসিএ উইমেন্স অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে বিহার নারী দলের অধিনায়ক অক্ষরা এমন কীর্তি গড়েছেন। ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন অক্ষরা। মাত্র ১৬ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর ৩৪ বলে তুলে নেন সেঞ্চুরি। এখানেই থেমে থাকেননি তিনি।

প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ওয়ানডে ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন অক্ষরা। ২৬ বলে করেছেন ৩০৬ রান। অবিশ্বাস্য এই ইনিংস সাজিয়েছেন ৫৫টি চার ও ৮টি ছক্কায়, যেখানে স্ট্রাইক রেট ছিল ২৪২.৮৬।

গত দুই বছরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চারটি টুর্নামেন্টে খেলে ইতোমধ্যে নজর কেড়েছেন অক্ষরা। এবার ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লেডি বৈভব’ উপাধি পেয়েছেন এই তিনি।

ইত্তেফাক/জেডএইচ