ঠাকুরগাঁওয়ে বিএনপি’র সংবাদ সম্মেলন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সমাবেশে পুলিশি হয়রানিসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। জেলা শহরের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন অভিযোগ করেন, বিএনপিকে দলীয়ভাবে কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম করতে দিচ্ছে না পুলিশ। এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি আল মামুন আলম, সৈয়দ মমিনুল হক বাবু, সহ-সাধারণ সম্পাদক আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।