বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

আপডেট : ২০ জুন ২০২৬, ২৩:২৩

পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। তবে নিগার সুলতানা জ্যোতি ও স্বর্না আক্তারের ব্যাটে ভর করে একশো পেরোয় টাইগ্রেসরা। এরপর বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। 

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এবারই প্রথম বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা।

শনিবার (২০ জুন) সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে টাইগ্রেসরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন জ্যোতি। তিনি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩৬ রান করেন অধিনায়ক।

It did not take long for Nashra Sandhu to make an impact, Pakistan vs Bangladesh, Women's T20 World Cup, Southampton, June 20, 2026

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দুর্দান্ত ছিলেন স্বর্ণা। এই তরুণ ব্যাটার রীতিমতো ঝড় তোলেন। ৫ চারে ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

ব্যাট হাতে ভালো না হলেও বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ করেন মারুফা আক্তার। নতুন বলে দুর্দান্ত সুইং আর গতিতে ইনিংসের প্রথম ওভার মেইডেন পান এই পেসার। তবে উইকেট পেতে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি।

Nahida Akter and Co celebrate Gull Feroza's wicket, Pakistan vs Bangladesh, Southampton, Women's T20 World Cup, June 20, 2026

এরপর দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণে যান জ্যোতি। তাতে রীতিমতো ধুঁকছিল পাকিস্তান। রাবেয়া খান-সানজিদা আক্তার মেঘলারা বেশ মিতব্যয়ী ছিলেন। ফলে চাপে পড়ে পাকিস্তান। শেষদিকে প্রয়োজনীয় রানরেট মেটাতে আক্রমণে যায় তারা। তাতে উল্টো দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

ইত্তেফাক/জেডএইচ