ব্যাটিংয়ে তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

আপডেট : ২১ জুন ২০২৬, ১৪:১৮

প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে একাদশে তিনটি পরিবর্তন এনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। শরিফুল সিরিজের প্রথম ম্যাচে খেললেও বাকি দুজন এবারই প্রথম মাঠে নামছেন। অন্যদিকে বাদ পড়েছেন সৌম্য সরকার, আবদুল গাফ্‌ফার সাকলাইন ও মোস্তাফিজুর রহমান।

এদিকে অস্ট্রেলিয়া খেলতে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

 

ইত্তেফাক/আরএইচ