সিরাজগঞ্জের বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ২৩:৫৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-মোটর সাইকেল সংঘর্ষে মোটর সাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসটি খাদে পড়ে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার কামারবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চান্দাইকোনা এলাকার বাসিন্ধা মোটরসাইকেল চালক মিঠুন দাস (৩২)  ও আরোহী বগুড়ার নন্দিগ্রামের বাসিন্ধা।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান জানান, বগুড়া থেকে ঢাকাগামী কে. কে. ট্রাভেলসের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের কামারবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও মোটরসাইকেল খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিঠুন কুমার দাস মারা যান এবং ১০ জন বাস যাত্রী আহত হন।

আরও পড়ুন: চৌহালীতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী

এই ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। চিকিৎসাধাীন অবস্থায়  আরও একজন সেখানে মারা যায়। বাসটি আটক করা হয়েছে। থানায় মামলার হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

ইত্তেফাক/নূহু