রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন

আপডেট : ২৭ জুন ২০২৬, ০২:৩৬

রাজধানীর কাঁটাবনে একটি ১৪তলা আবাসিক ভবনের ১২তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ ও আগুন নেভানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছেন।

ইত্তেফাক/এএম