নোয়াখালী জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানও।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা ছিল। তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
