কাশিয়ানীতে আওয়ামী
লীগের উঠান বৈঠক
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার মনোনীত প্রার্থী লে. কর্নেল মুহা. ফারুক খানকে পুনরায় নির্বাচিত করার জন্য কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় নেতা-কর্মীরা উঠান বৈঠক করেছে। কাশিয়ানী উপজেলার বেলতলা নামক স্থানে বুধবার সন্ধ্যায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজী নুরুল আলম জুন্নুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরাফত হোসেন লাবলু, দপ্তর সম্পাদক শাহিদুল খন্দকার, কাশিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনুল হক শরীফ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।
পাইকগাছা ওয়ার্ড আওয়ামী
লীগের নির্বাচনী প্রস্তুতি সভা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাইকগাছা পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় কাউন্সিলর ইদ্রিস আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, কাউন্সিলর অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, আব্দুল মজিদ বয়াতী, লুত্ফর রহমান, কাশেম গাজী, আজিজ গোলদার, হাফিজুর রহমান, জগদীশ চন্দ্র রায়, নজরুল গোলদার, বারেক গাজী, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, হাসানুর মোড়ল, মিনারুল ইসলাম, আমিরুল ইসলাম, ডা. মনোরঞ্জন রায়, আব্দুল গফফার মোড়ল, নাসির গোলদার, মোক্তার গাজী, আজিজ গোলদার ও রবিউল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
রামগঞ্জে আওয়ামী
লীগের যৌথসভা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ কর্মীসভা বুধবার সন্ধায় নির্বাচনী সেল পৌর শহরের কলাবাগানস্থ আনোয়ার খান টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর-১ আসনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান। এমতাবস্থায় সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে উপজেলাব্যাপী আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হন একই নৌকার পতাকাতলে। ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. আনোয়ার হোসেন খান। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, দশ ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপজেলা ও সকল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
দিনাজপুরে আওয়ামী লীগের
বর্ধিত সভা
দিনাজপুর অফিস ‘ভোটের দিন সকাল সকাল পরিবারের সকল সদস্যকে নিয়ে ভোটকেন্দ্রে আসবেন। কেউ ভোট না দিয়ে বাড়িতে বসে থাকবেন না। যত দ্রুত সম্ভব নিজের ভোট নিজে দিয়ে অন্যদের ভোটদানে উদ্বুদ্ধ করবেন।’ বৃহস্পতিবার আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র সহধর্মিণী মিসেস শাহীন আলী এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা সকলে নৌকা মার্কায় ভোট দিবেন। আঙ্গারপাড়া ইউনিয়ন আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান দাসের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ আ. জব্বার, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ।
লালমোহন পৌর মহিলা
লীগের উঠান বৈঠক
লালমোহন (ভোলা) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওনকে নৌকা মার্কায় বিজয় নিশ্চিত করতে লালমোহন পৌরসভা মহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে এ উঠান বৈঠক হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক ফারজানা চৌধুরী রত্না। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা জাহান বুলু, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, পৌর কাউন্সিলর মো. জুুলফিকার মিয়া, মো. হেলাল উদ্দিন, ২নং ওয়ার্ড সভাপতি হোসনে আরা বেগম, সাধারণ সম্পাদক তাহেরা বেগম প্রমুখ।
নিকলীর সিংপুর ইউনিয়ন
আ.লীগের বর্ধিত সভা
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিংপুর মুক্তিযোদ্ধা অফিস চত্বরে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ মিয়ার সঞ্চালনায় বর্ধিত সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বর্ধিত সভায় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কিশোরগঞ্জের ৫ আসন থেকে ৩য় বারের মতো এবারেও আলহাজ আফজাল হোসেন ভাইকে দলীয় নৌকা প্রতিকে জয়ী করে সংসদে পাঠাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম ও ইউনিয়নের কৃষক লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এছাড়াও ৯টি ওয়ার্ড মিলে গঠিত সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল সভাপতি-সাধারণ সম্পাদক ও দলের পদে থাকা নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে তারা শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার শপথ নেন।
পাইকগাছায় আওয়ামী
লীগের বর্ধিত সভা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা খুলনা-৬ পাইকগাছা-কয়রার আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ আকতারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে বসবাস করে। আর বিএনপি-জামায়াত মতায় আসলে একদিকে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, অপরদিকে ধর্মীয় সহিংসতাসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ বৃদ্ধি পায়। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় সরকার গঠনে সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ নেতা বাবু বুধবার বিকালে নির্বাচনী এলাকা পাইকগাছার লস্কর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু, প্রাক্তন অধ্য রমেন্দ্রনাথ সরকার, সুকৃতি মোহন সরকার, হেমেশ চন্দ্র মণ্ডল প্রমুখ।
ঝিনাইগাতীতে যুবলীগের বর্ধিত সভা
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতী উপজেলা যুবলীগে উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার রাতে উপজেলা যুবলীগ কার্যালয়ে এ সভায় বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, শেরপুর জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সম্পাদক নাজমুল ইসলাম, শেরপুর জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রোকন, সুলাইমান, সামসুদ্দিন, আব্দুল হক প্রমুখ। বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বায়ন জানান।
তাড়াশে ভোটকেন্দ্রে মোতায়েনযোগ্য
আনসার সদস্যদের ফায়ারিং প্রশিক্ষণ
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইন-শৃঙ্খলা রক্ষায় জেলার তাড়াশ উপজেলায় ভোট কেন্দ্রে মোতায়েনযোগ্য পিসি-এপিসি আনসার ভিডিপি সদস্যদের ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার পৌর শহরের পশ্চিম ওয়াপদা বাঁধ এলাকার বিস্তীর্ণ মাঠে ওই ফায়ারিং প্রশিক্ষণে ৫৭ জন আনসার সদস্য অংশ নিয়ে প্রত্যেকে দুই রাউন্ড করে শর্টগানের ফায়ারিং করেন। এসময় উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি কর্মকর্তা নাজিম উদ্দিন, তাড়াশ থানার ওসি ফজলে আশিক, এসআই মাজেদুর রহমান প্রমুখ।
নেত্রকোনায় আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা-২ আসনের নেত্রকোনা-বারহাট্টা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরুর সঙ্গে জেলা সার ডিলার সমিতি ও সারের খুচরা বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সমিতির সহ-সভাপতি পিযূষ কান্তি ভৌমিকের সভাপতিত্বে সভায় নেত্রকোনার ৫টি আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা এবং ভোট প্রদানের আহ্বান জানিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা মতিয়র রহমান খান, নেত্রকোনা-২ আসনের প্রার্থী সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, জেলা সার ডিলার সমিতির সাবেক সম্পাদক ফরিদুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান মাসুদ এবং জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু।
তাড়াশে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা স্বেচ্ছাসেবকলীগ তাড়াশ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল খালেক পিয়াসের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজ। এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ভাইস-চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুত্, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুত্ফুর কবির লিমন, ছাত্রলীগের সভাপতি আনিছ প্রধান প্রমুখ।
