ঘুমাও পিতা

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৯:১৭

সারওয়ার-উল-ইসলাম

 

টুঙ্গিপাড়ায় শুয়ে আছে

আমার বাংলাদেশ

যাঁর চেতনায় একাত্তরে

যুদ্ধ শুরু-শেষ।

 

টুঙ্গিপাড়ায় ঘুমাও পিতা

আমরা আছি জেগে

শত্রু আবার হানা দিলে

ছুটবো তীব্র বেগে।

 

স্বপ্ন তোমার সোনার বাংলা

সেই স্বপ্ন বুকে—

লালন করে সবাই মিলে

থাকব সুখে-দুখে।