ব্রেন গেম

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৯:১৭

একটা জেলখানায় বেশ বড় অঙ্কের কয়েদি আছে যাদের একত্রে খাবার ব্যবস্থা করতে হয়। জেল কর্তৃপক্ষ সেজন্য দুইটা নিয়ম মেনে চলেন—

এক. প্রত্যেক টেবিলে সমান সংখ্যক কয়েদি থাকবে।

দুই. প্রত্যেক টেবিলে বেজোড় সংখ্যক কয়েদি থাকবে।

একদিন কয়েদিদের টেবিলে বসানোর পর দেখা গেল প্রত্যেক টেবিলে ৩ জন করে বসলে ২ জন অতিরিক্ত থাকে। ৫ জন করে বসলে ৪ জন অতিরিক্ত থাকে। ৭ জন করে বসলে ৬ জন অতিরিক্ত থাকে। ৯ জন করে বসলে ৮ জন অতিরিক্ত থাকে। কিন্তু ১১ জন করে বসলে কেউ অতিরিক্ত থাকে না।

বলতে হবে, সেখানে কত জন কয়েদি ছিল?

 

উত্তর আগামীকাল