মাছরাঙা টিভিতে ঈদের আজ রাত ৯টায় প্রচার হবে নাটক ‘অশরীরী’। নাটকটি রচনা করেছেন ইউসুফ হাসান খোকন এবং পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, উর্মিলা, শ্যামল মওলা প্রমুখ। মিলন একজন খ্যাতিমান লেখক। স্ত্রী উর্মিলাকে নিয়ে ঢাকার বাইরে অচেনা এক জায়গায় বেড়াতে যান। রাতে থাকার জায়গা খুঁজতে গিয়ে একটা রিসোর্টের দেখা পান। কিন্তু দারোয়ান তাদের থাকতে দিতে চান না। অনেক অনুরোধ করে শেষ পর্যন্ত দারোয়ানকে রাজি করান। নির্জন একটা রিসোর্ট। চারদিকে সুনসান নীরবতা। কোনো লোকজনের দেখা নেই। উর্মিলা ভয় পেলেও লেখালেখির জন্য জায়গাটা খুব পছন্দ হয় মিলনের।
