জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রচার হবে নাটক ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’। সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন তিনি নিজেই। নাটকটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, জান্নাতুল সুমাইয়া হিমি ও মিজানুর রহমান।
