এশিয়ান রাগবিতে একটি জয়

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:২৮

স্পোর্টস রিপোর্টার

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া রাগবি সেভেন্স ট্রফি টুর্নামেন্টে রবিবার অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুরুষ রাগবি দল ৩৫-০ পয়েন্টে ব্রুনাইকে হারিয়েছে। ঐ দিনের অন্য খেলায় উজবেকিস্তানের বিপক্ষে ১৯-১৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। এর আগে শনিবার থাইল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল।

টুর্নামেন্টে প্রথম বারের মতো অংশগ্রহণকারী বাংলাদেশ মহিলা রাগবি দল চাইনিজ তাইপের সঙ্গে ১০-১০ পয়েন্টে ড্র করে ও অন্য খেলায় কাতারের বিপক্ষে ৪৪-০ পয়েন্টে হেরেছে বাংলাদেশের মহিলা দল। এ ছাড়াও ইন্দোনেশিয়া ও কোরিয়ার কাছেও হেরেছে বাংলাদেশের মহিলা দল।