রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়া উপজেলার শিলক সরফভাটা ইউনিয়ন সীমানা রক্ষাকারী শিলক খালের পুলের নিচে গড়ে উঠা মাদক আস্তানায় ভাঙচুর করে উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগ নেতা এনায়েতুর রহিমের নেতৃত্বে ২০০/৩০০ জন এলাকাবাসী ঐ মাদকের আস্তানার দুইটি কটেজ গুঁড়িয়ে দেয়। এ সময় মাদক ব্যবসায়ী নুর আলী পালিয়ে যায়।
আস্তানা থেকে তিনটি ছাগল, মাছ ধরার বড়শি উদ্ধার করে এবং ২/৩ হাজার ইয়াবাসহ দেশীয় মদ ও গাঁজা পাশের খালে ছুড়ে ফেলে নষ্ট করা হয়েছে। উদ্ধারকৃত ছাগল ও অন্যান্য মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।
শিলক পুলিশ কেন্দ্রের নেতা মুজিবর রহমান আওয়ামী লীগ নেতা এনায়েতুর রহিমের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
