কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:৩৬

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে বুধবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশু মো. মাহী (২) উপজেলার কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের স্কুলশিক্ষক মাহামুদ হোসেন চন্নুর ছেলে।

মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু মাহী মায়ের সঙ্গে ঈদ করতে সয়না রঘুনাথপুরের বান্নাকান্দা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। বুধবার দুপুর ১টার শিশু মাহী বাড়ির সামনে খেলা করার সময় পাশের বেতকা খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশু মাহীকে উদ্ধার করে পরিবারের লোকজন পিরোজপুর সদর হাসাপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।