গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার নবনির্বাচিত কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় শপথ নিয়েছেন।
উপজেলার বাগুয়া গ্রামে স্থানীয় এমপির বাসভবনের হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার নবনির্বাচিত ৫১ জন কর্মকর্তাকে শপথবাক্য পাঠ করান।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
