g এএফপি
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে বৃহত্ আকারের পেঙ্গুইনের ফসিল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এসব পেঙ্গুইনের আকার পূর্ণবয়স্ক মানুষের সমান। বুধবার বিজ্ঞানীরা এই ঘোষণা দেন।
গবেষকরা জানান, বৃহত্ আকারের এই পেঙ্গুইনের উচ্চতা ছিল ১.৬ মিটার (৬৩ ইঞ্চি) এবং ওজন ৮০ কিলোগ্রাম। এগুলো ছিল বর্তমান ইমপিরর পেঙ্গুইনের চেয়ে ৪ গুন ভারী এবং ৪০ সেন্টিমিটার লম্বা। এই পেঙ্গুইনের নাম ‘ক্রসভাল্লিয়া ওয়াইপারেনসিস’। এরা নিউজিল্যান্ড উপকূলে শিকার করে বেড়াত। এদের বাস ছিল প্রায় ৬০ মিলিয়ন বছর আগের পলিওসিন যুগে। গত বছর একজন সৌখিন ফসিল অনুসন্ধানী এই ধরনের পেঙ্গুইনের পায়ের হাড়ের ফসিল আবিষ্কার করেন। পরে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়ার পরে চলতি সপ্তাহে জীবাশ্ম বিজ্ঞান বিষয়ক জার্নাল এ্যালসিরিনগা গবেষণা পেপার প্রকাশ করে।
০
