ইত্তেফাক রিপোর্ট
হত্যা মামলার আসামির সঙ্গে ব্যবসা করতে না চাইলে ঐ ব্যবসায়ীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ১ আগস্ট পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী হাজী মোহাম্মদ আলী ভূট্টো চকবাজার থানায় একটি জিডি করেছেন।
জিডিতে ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন, তিনি গুলবদন সুপার মার্কেটের মেসার্স শাহনেওয়াজ এন্টারপ্রাইজের ব্যবসায়ী। ৭/৮ বছর আগে ৩৫, মৌলভীবাজারে ব্যবসা করার সময় পাশের ব্যবসায়ী রফিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে রফিকুল অর্থ আত্মসাতের মামলা ও একটি হত্যা মামলায় আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাবন্দি হন। গত জুন মাসে তিনি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ব্যবসা করার জন্য তার কাছে ৫ লাখ টাকা ধার চান। তিনি টাকা ধার দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ জুলাই রাতে চকবাজার থানার মোড়ে রফিকুল ইসলাম আরো কয়েকজনকে সাথে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন।
০
