আন্তর্জাতিক বাজারে ইলিশের চাহিদা বাড়ছে। সরকার ইলিশকে টুনা ফিশের পরের অবস্থানে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশীদ।
শনিবার (৭ জুন) দুপুরে চট্টগ্রামে মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এছাড়া জাটকা বন্ধে কার্যক্রর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষিতে মধ্যস্বত্বভোগীদের রোধে ও কৃষকের ফলন বছর জুড়ে সরংক্ষণ করতে ইউনিয়নগুলোতে মিনি কোল্ড স্টোরের তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার।

