নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আলোচনা সভায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মতিউর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক সমিতির সদস্যদের নিয়ে অনলাইন মিডিয়া বনাম প্রিন্ট মিডিয়ার মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
