দীপু মনির স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মুম্বাইয়ে স্থানান্তর

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০০:১৩

গুরুতর অসুস্থ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নাওয়াজকে ভারতের মুম্বাইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত রবিবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে আম্বানি হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে রবিবার ড. তৌফিক নাওয়াজকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দীপু মনির সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন ব্যারিস্টার  তৌফিক নাওয়াজের পাশে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাতে ড. তৌফিক নাওয়াজ অসুস্থ হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে চিকিত্সকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্সকরা তৌফিক নাওয়াজের চিকিত্সা চালিয়ে যাচ্ছেন বলে বুধবার ঢাকায় প্রাপ্ত সর্বশেষ খবরে জানা গেছে।