জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ এনে ভারতীয় ইসলামিক বক্তা জাকির নায়েককে বহিষ্কারের দাবি জানিয়েছেন দেশটির তিন মন্ত্রী। অর্থ পাচার ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগের মুখে থাকা জাকির প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। সেখানে নিজের সামপ্রতিক এক মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ভারতের সংখ্যালঘু মুসলিমদের থেকে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ‘১০০ গুণ বেশি অধিকার ভোগ করে’ বলে মন্তব্য করেছিলেন তিনি। মন্ত্রীরা বলেছেন, মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে অমুসলিমদের দূরত্ব তৈরি করার উদ্দেশ্যে এ মন্তব্য করা হয়েছে কিনা তা তদন্ত প্রয়োজন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন নায়েক।
