হারে শুরু এমার্জিং কাপ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

এসিসির এমার্জিং কাপে বাংলাদেশ বেশ শক্ত দলই পাঠিয়েছে। দলে আছেন টেস্ট ক্রিকেট খেলা ৬ জন ক্রিকেটার। সেই শক্ত দলই এমার্জিং কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেছে ৯৭ রানের বিরাট ব্যবধানে।

আগে ব্যাট করা আরব আমিরাত ৪৯.৪ ওভারে ২৬৭ রান তুলে অলআউট হয়েছিল। ওপেনার আশফাক আহমেদ ৯৮ রান এবং গুশান শাব্বের ৫২ রান করেন। শরিফুল ইসলাম ৫৫ রানে ৪ উইকেট ও খালেদ আহমেদ ৬৫ রানে ৩ উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট নেন শফিউল, তানভীর ও মোসাদ্দেক।

জবাব দিতে নেমে এক প্রান্তে ওপেনার মিজানুর রহমান ৪৩ রান করেন। কিন্তু বাংলাদেশের জাতীয় দলে খেলা তারকারা সবাই ব্যর্থ হন। শেষ দিকে এসে শফিউল ও মরিফুল ৩২ ও ৩১ রান করেন। তারপরও ৩৬.৫ ওভারে ১৭০ রানে অলআউট হয় বাংলাদেশ।