সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। বৃহস্পতিবার (৯ জুলাই) বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। দুই দলই বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে।
নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা মাইকেল ওলিসের সঙ্গে দেজায়ার দুয়ে ও মালু কোনেকেও মরক্কোর বিপক্ষে একাদশে নামিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
অন্যদিকে, ইসমাইল সাইবারি ইনজুরির কারণে ছিটকে গেছেন মরক্কো একাদশ থেকে।
ফ্রান্স একাদশ: মাইনান (গোলরক্ষক), উপামেকানো, সালিবা, দিনিয়ে, কুন্দে, কোনে, র্যাবিও, দুয়ে, উসমান ডেম্বেলে, ওলিসে, কিলিয়ান এমবাপ্পে।
মরক্কো একাদশ: ইয়াসিন বুনো (গোলররক্ষক), আশরাফ হাকিমি, দিয়োপ, মাজরাউই, বৌয়াদ্দি, এল-আয়নাউই, ওউনাহি, ব্রাহিম দিয়াজ, এল-খাননৌস, তালবি।

