চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার নির্মাণাধীন গেইট ধসে পড়ে গতকাল বৃহস্পতিবার বিকালে টেকনাফ কুতুপালং এলাকার আবু তৈয়ব (৩০), হামিদ (২৭) সহ ৪ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আহতরা চন্দনাইশ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার আরাফাত রহমান বাবু জানান, গেইটের উপরি অংশে ঢালাই দেওয়ার সময় ধসে পড়লে এ সব শ্রমিকরা আহত হয়। পৌর প্রকৌশলী লুত্ফুর রহমান বলেন, সেন্টারিং কাজ মজবুত না থাকার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
