টয়ার উপস্থাপনায় ‘কেমিস্ট্রি’

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:১৪

আজ

চ্যানেল:

মাছরাঙা টিভি

সময়:রাত ৮টা

মাছরাঙা টিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে সেলিব্রেটি শো ‘কেমিস্ট্রি’। সেলিব্রেটি শোটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হুমায়ুন কবির।

এ সময়ের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় তারকা অপূর্ব ও মেহজাবীন। একসঙ্গে জুটি হয়ে অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। দু’জনের অভিনয়জীবনের রসায়ন নিয়ে এ অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম দেখা, প্রথম একসঙ্গে অভিনয়, কাজের অভিজ্ঞতা, কাজের বাইরের সম্পর্ক সবকিছু নিয়ে খোলামেলা কথা বলবেন তারা।