ছোটপর্দায় ‘আলফা’

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:১৬

আজ

চ্যানেল:

চ্যানেল আই

সময় :সকাল ১০টা ১৫ মিনিট

 

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এ সিনেমায় ফুটে উঠেছে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন। চ্যানেল আইতে আজ সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ‘আলফা’। ছবিটির গল্প প্রসঙ্গে নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু জানান, আধুনিক শহরে একজন মানুষ ক্ষয়িষ্ণু শিল্পমাধ্যম (বিলবোর্ড, ব্যানার আঁকার কাজ) নিয়ে কাজ করেন। যান্ত্রিক এ শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে এবং অন্তর্দ্বন্দ্ব নিয়ে তার বেঁচে থাকার চিত্র দেখা যাবে এ ছবিতে। ছবিটিতে অভিনয় করেছেন বেশকিছু নবীন শিল্পী। পরিচিত মুখের মধ্যে আছেন শুধু এ টি এম শামসুজ্জামান। সবাইকে অডিশন দিয়ে আলফা ছবিতে যুক্ত হতে হয়েছে। তাদের কেউ কেউ মঞ্চে কাজ করেন। অনেকেরই আবার এ ছবির মধ্য দিয়েই শুরু হয়েছে অভিনয়। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এছাড়া আরো অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্র ছাড়া অন্য অভিনয়শিল্পীদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ।