আজ
চ্যানেল :এসএ টিভি
সময় :রাত ৮টা ৪০ মিনিট
আজ চ্যানেল আইতে
বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম
‘বুক ভরা ভালোবাসা-২’।
এটি রচনা করেছেন আসাদ জামান এবং পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন শবনম ফারিদয়া, তৌসিফ মাহবুব প্রমুখ।
বিয়ের বয়স ২ বছর পার হয়েছে সুমী আর মনিরের। আটপৌড়ে এই নিম্ন মধ্যবিত্ত জীবনে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে বোঝাপড়াটা দারুণ। একজন আরেকজনকে বুঝতে পারাটা, বুঝতে চাওয়াটাই দাম্পত্য জীবনের সবচেয়ে সুন্দর আর চ্যালেঞ্জিং ব্যাপার। এই ব্যাপারটা সুমী আর মনির দু’জনেই দারুণভাবে বুঝতে পারে, একজন আরেকজনকে পাশে পায়। কিছুদিন ধরেই এক দুর্মূল্যের বাজারে একটু স্বচ্ছন্দ্যে বসবাসের জন্য চাকরির চেষ্টা করছে সুমী। মনিরের বেতনে দু’জনের এই শহরে খুব সাধারণভাবে থাকা-খাওয়া, বাড়িতে বাবা-মায়ের জন্য কিছু পাঠানোর পর সঞ্চয় বলতে থাকে না কিছুই।
