বিশ্ব টাউট

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:১৭

আজ

চ্যানেল:

বাংলাভিশন

সময় :রাত ১১টা

 

বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটক ‘বিশ্ব টাউট’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সারিকা, শাহনাজ খুশী প্রমুখ।

একটি সংঘবদ্ধ দল বিভিন্ন বাসায় গিয়ে তাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের আগে কনে পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে যায়। এই সংঘবদ্ধ দল সারিকার পরিবারের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। সারিকাকে দেখে চঞ্চলের ভালো লেগে যায়। বিয়ে করতে রাজি হয় সে। কিন্তু সারিকা এই সংঘবদ্ধ দলকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। কিন্তু কেন? জানা যাবে নাটকের শেষে।