আজ
চ্যানেল:দীপ্ত টিভি
সময় :সকাল ৯টা ৩০ মিনিট
দীপ্ত টিভিতে আজ সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে রান্নার অনুষ্ঠান ‘ঈদ স্পাইসি কিচেন’। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দীপ্ত টিভির এই বিশেষ আয়োজনটি সাজানো হয়েছে। প্রত্যেক পর্বে আলাদা একজন করে প্রতিষ্ঠিত শেফ থাকছেন। কোরবানির গরু এবং খাসি নিয়ে প্রত্যেক পর্বে একটি করে বিশেষ রেসিপি রান্না করে দেখাচ্ছেন শেফ/রন্ধনশিল্পী এবং সেইসঙ্গে থাকছে একটি করে ডেজার্টের রেসিপি। অংশগ্রহণকারী রন্ধনশিল্পী টনি খান, শেফ বোরহান, রাহিমা সুলতানা রিতা, আঞ্জুমান জাহিদ সেতু ও শেফ রাসেদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রিতম মনজুর এবং উপস্থাপনা করেছেন নীল হুরের জাহান।
