কলকাতার প্রধান কোচ ম্যাককালাম

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২০:৩৯

গেল ১০ আগস্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু এবার তারা সিদ্ধান্ত পালটেছে। আসন্ন আইপিএলে কলকাতার প্রধান কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন ম্যাককালাম। এছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আরেক দল ওয়েস্ট ইন্ডিজের ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচও আছেন ম্যাককালাম। দুটো ফ্র্যাঞ্চাইজি মূলত একই মালিকের অধীনে পরিচালিত হচ্ছে। চলতি মাসেই সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন ম্যাককালাম। কোচিং ক্যারিয়ারে প্রবেশ করতেই তার এমন সিদ্ধান্ত। দেশের হয়ে ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ম্যাককালাম।