লর্ডস টেস্ট

ধকল সামলে উঠেছে ইংল্যান্ড

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২০:৪০

প্রথম টেস্ট হারের পর এই টেস্টে ঘুরে দাঁড়ানোর বিকল্প খুব বেশি নেই ইংল্যান্ডের কাছে। অ্যাশেজের দ্বিতীয় সেই টেস্টের শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ২৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তবে ররি বার্নসের ব্যাটে একটু স্বস্তি খুঁজে পেয়েছে ইংলিশরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ১১০ রান তুলেছে ইংল্যান্ড।

লর্ডস টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছেন জশ হ্যাজেলউড। ইনিংসের নবম বলেই জেসন রয়কে খালি হাতে ফেরান তিনি। এরপর দলীয় ২৬ রানে তুলে নেন অধিনায়ক জো রুটের উইকেটও।

এখান থেকে জো ডেনলিকে নিয়ে প্রথম প্রতিরোধ গড়েন বার্নস। দুজনে ৬৬ রানের জুটি করেন। কিন্তু ৩০ রান করে ডেনলি হ্যাজেলউডের তৃতীয় শিকারে পরিণত হন। এরপর বাটলার সঙ্গ দিচ্ছেন ৫১ রানে অপরাজিত বার্নসকে।