ইতালি যেতে চান সানচেজ

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২০:৪১

চিলি স্ট্রাইকার অ্যালেক্সি সানচেজ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান চলতি গ্রীষ্মে ইউরোপের ক্লাব বদলের সময়সীমা শেষ হওয়ার আগেই। ১৯ মাস আগে ওল্ড ট্র্যাফোর্ডে আসা সানচেজ এই সময়ে ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২টি খেলায় কেবল তিনবার গোল করতে সক্ষম হয়েছিলেন। এ থেকেই বোঝা যায় সেখানে তার সময় কতটা খারাপ গেছে। মুশকিল হলো ইউনাইটেড এখন পর্যন্ত তার জন্য আগ্রহী কোনো একটি ক্লাবও খুঁজে পায়নি। যদিও প্রাথমিকভাবে ইতালির কয়েকটি ক্লাবের সঙ্গে কথা চলছিল। ইংলিশ দৈনিক ডেইলি মেইল অবশ্য জানাচ্ছে—আগামী আড়াই সপ্তাহের মধ্যে ৩০ বছরের এই ফরোয়ার্ডটি সিরি আ’র কোনো একটি বড়ো ক্লাবে নাম লেখাবেন। সানচেজ তার ক্যারিয়ারের শুরুর দিকে ইতালির উদিনিজে খেলতেন। যদিও ইউনাইটেডের সঙ্গে তার এখনো তিন বছরের চুক্তি আছে।