লড়াই চালাচ্ছে শ্রীলঙ্কা

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২০:৪৩

গল টেস্টের দ্বিতীয় দিনটা ছিল বোলারদের দখলে। দিনে মোট ১২টি উইকেটের পতন হয়েছে। নিউজিল্যান্ড অল আউট হওয়ার আগে করেছেন ২৪৯ রান। জবাবটা মন্দ হচ্ছে না শ্রীলঙ্কার। দ্বিতীয় দিন শেষ করার আগে সাত উইকেট হারিয়ে ২২৭ রান করেছে দলটি।

বোলারদের দাপটের আগে পাঁচ উইকেটে ২০৩ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। যদিও, আর মাত্র ৪৬ রান যোগ করতে না করতেই বাকি সবগুলো উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা।  অফস্পিনার আকিলা ধনঞ্জয়া নেন পাঁচ উইকেট। এছাড়া চারটি উইকেট নেন পেসার সুরঙ্গ লাকমাল।

জবাব দিতে নেমে, বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেলের ঘুর্ণিতে মাত্র ১৬১ রানেই সাতটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক শ্রীলঙ্কা। ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো পাঁচ উইকেট নেন আজাজ। যদিও, এরপরই ছন্দে ফেরে শ্রীলঙ্কা। অষ্টম উইকেটের অবিচ্ছিন্ন এক জুটিতে ৬৬ রান যোগ করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা (৩৯*) ও সুরঙ্গ লাকমাল (২৮*)। আর তাতে নিউজিল্যান্ডের চেয়ে আর মাত্র ২২ রান পিছিয়ে আছে তারা।

এর আগে হাফ সেঞ্চুরি পেয়েছেন দুই লঙ্কান। তারা হলেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুস। মেন্ডিস ৫৩ ও ম্যাথুস ৫০ রান করেন।