পাখির সঙ্গে ধাক্কা খেয়ে রাশিয়ার বিমানের জরুরি অবতরণ

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:০৬

রাশিয়ায় ২৩৩ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খাওয়ার পর মস্কোর উপকণ্ঠে একটি শস্যক্ষেতে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। তবে কেউ নিহত হননি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইউরাল এয়ারলাইন্সের এয়ারবাস ৩২১ ক্রিমিয়ার সিম্ফারোপোল যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়। বিকল ইঞ্জিন নিয়ে ল্যান্ডিং গিয়ার ছাড়াই বিমানটির শস্যক্ষেতে অবতরণ করার এ ঘটনাকে গণমাধ্যমে বলা হচ্ছে ‘অলৌকিক’। বিমানটির পাইলটকে এরই মধ্যে একটি ট্যাবলয়েড পত্রিকা ‘বীর’ তকমা দিয়েছে। বলা হয়েছে, তিনি দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করিয়ে ২৩৩টি জীবন বাঁচিয়েছেন। —বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম