যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ১৫ আগস্ট সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত্বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রংপুর : সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর বিভাগীয় কমিশনার এ কে এম তরিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক মো. আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববিসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
রাজশাহী : সকালে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। শোক শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবীর, জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার মো. শহীদুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী সিটি করপোরেশনে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
সিলেট : সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয় দুপুরে। নগরীর হাফিজ কমপ্লেক্সে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, এ টি এম হাসান জেবুলসহ জেলা, মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোক দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টি (জেপি) সিলেট জেলা শাখার উদ্যোগে বাদ জোহর হযরত শাহপরান (র) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেপির জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ লিমন, খাদিম পাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, জেপির সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, যুবলীগ নেতা বদরুল ইসলাম, তুহিন আহমদ. সোহেল আহমদ (১), সোহেল আহমদ (২), কাশেম খলিল চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
খুলনা : খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনার বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধাসহ সকল বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কেএমপির পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবির, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবুিবল হক খান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।
পিরোজপুর অফিস : জেলা প্রশাসনের আয়োজনে উদ্যাপিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রাতে বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকালে শোক শোভাযাত্রা ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, যুবঋণ চেক ও সনদপত্র বিতরণ, মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ, সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি। এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। সুবিধা মতো সময় সকল মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। এ সব অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক প্রমুখ অংশ নেন।
ঝালকাঠি : জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথকভাবে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি শোক শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্তরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রমুখ।
ময়মনসিংহ : দিবসটি পালন উপলক্ষ্যে সকালে কালীবাড়ি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সংসদ সদস্য মনিরা বেগম মনি, সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ মাঠে অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ সুপার, আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষকগণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পটুয়াখালী : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখান থেকে শহরে বের করা হয় শোক শোভাযাত্রা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রক্তদাতাদের তালিকা প্রস্তুতকরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর প্রমুখ।
নেত্রকোনা : শহরের মোক্তারপাড়ার মাঠে মুক্তমঞ্চে বেলা ৯টায় সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক হাবিবা রহমান খান শেফালী এমপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আকবর আলী মুন্সীর নেতৃত্বে পুলিশ প্রশাসন, শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. রফিকউল্লাহ খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়ের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর মেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌরসভা, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান এবং যুগ্ম সম্পাদক নূর খান মিঠুর নেতৃত্বে আওয়ামী লীগ ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট, জেলা প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
নড়াইল :জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক এর কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রমা রানী রায় প্রমুখ।
মাদারীপুর :সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাসহ সমাজের নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলার শিশু অ্যাকাডেমি, ইসলামিক ফাউন্ডেশনসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোচনাসভা ও শিক্ষার্থীদের প্রতিযোগিতার আয়োজন করে।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) : এ উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, শিক্ষক রেজাউল আহসান শরীফ, ছাত্রলীগের আহ্বায়ক রেদওয়ান সিকদার রিচান প্রমুখ। পরে শিশুদের চিত্রাঙ্কন ও বড়োদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকল প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করা হয়। এ ছাড়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কাউখালী (পিরোজপুর) : উপজেলা প্রসাশন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।
ইন্দুরকানী (পিরোজপুর): ইন্দুরকানীতে জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাতীয় পার্টি জেপি। দিবসটি উপলক্ষ্যে ইন্দুরকানী জেপির নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও আলোচনা সভা করেছেন। এ সকল কর্মসূচিতে উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, সদস্য সচিব শাহিন হাওলাদার, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না প্রমুখ।
ভাঙ্গা (ফরিদপুর): সকালে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে শোক র্যালি করেন। এরপর উপজেলা হলরুমে দোয়া মাহফিলে তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও ইকামাতেদ্বীন কামিল মডেল মাদ্রাসায় রচনা, ক্বেরাত, হাম ও নাথসহ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিকে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা অনুরূপ কর্মসূচি পালিত হয়।
