জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ও কাস্টমস স্পোর্টস ক্লাব পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের দুই শিরোপা প্রত্যাশী দলের খেলাটি গোল শূন্যভাবে ড্র হয়। পয়েন্ট খোয়ানো সত্ত্বেও লিগে এখনো শীর্ষে রয়েছে কাস্টমস স্পোর্টস ক্লাব। দলটির অর্জন চার খেলায় ১০ পয়েন্ট। আর মোহামেডান ব্লুজ পেয়েছে ৭ পয়েন্ট।
একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারায় কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে। দুই নাইজেরিয়ান সুকুকা ও আল আমিন কামারা দলের হয়ে গোল ২টি করেন।
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল ফুটবল চট্টগ্রাম জেলা পর্যায়ের খেলা আজ শুক্রবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে।
২০টি করে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান জেলা পর্যায়ে নকআউট ভিত্তিতে খেলবে।
