ঈশ্বরগঞ্জে জাটিয়া ইউনিয়নে টর্নেডোর আঘাতে ২৪টি পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। বুধবার রাত ৮টার দিকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে টর্নেডোর আঘাতে জাটিয়া ও কড়ইকান্দি এলাকার ২৪টি পরিবারের ঘর, দোকান ও একটি মসজিদ বিধ্বস্ত হয়। ঘরে চাপা পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। বিধ্বস্ত পরিবারের অনেকেই খোলা আকাশের নিচে রাতযাপন করে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া মুন, পিআইও শফিকুল ইসলাম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা করে প্রদান করেন।
