পদ্মার দুই বাঘাইড় ১ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৩:৩৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনার মোহনায় জেলেদের জালে আটকা পড়েছে ৩২ কে‌জি ও ২৬ কে‌জি ওজনের দু‌টি বাঘাআইড় মাছ। পরে মাছ দুটি নিলামে ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে জেলে নয়ন হলদার ও তারা চালাক হলদারের জালে মাছ দু‌টি আটকা পড়ে বলে জানায় স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

সম্রাট শাজাহান শেখ জানায়, রাতে পদ্মা-যমুনার মোহনায় জেলে নয়ন হলদার ও তারা চালাক হলদারের জালে মাছ দু‌টি বাঘাআইড় মাছ আটকা পড়ে। মাছ দুটির ওজন এক‌টি ৩২ কে‌জি আর এক‌টি ২৬ কে‌জি। বৃহস্পতিবার সকালে তারা দৌলত‌দিয়া মৎস আড়তে উন্মুক্ত নিলামে ৩২ কে‌জি ওজনের মাছ‌টি প্রতিকে‌জি ২ হাজার টাকা দরে মোট ৬৪ হাজার টাকায় এবং ২৬ কে‌জি ওজনের মাছ‌টি ১ হাজার ৬০০ টাকা কে‌জি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় বিক্রি করলে তিনি তা কিনে নেন। 

সম্রাট শাজাহান শেখ আরও বলেন, ‘মাছ দু‌টি কেনার পর মুঠোফোনে যোগাযোগ করে দোহারের আমে‌রিকান প্রবাসীর কাছে কে‌জি প্রতি ১০০ থে‌কে ২০০ টাকা লাভে মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বি‌ক্রি করা হয়েছে।’

ইত্তেফাক/এমএসআর