হিলি সীমান্তে ভারতের স্বাধীনতা দিবসে বিজিবিকে মিষ্টিমুখ করাল বিএসএফ

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:২৪

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি চেকপোস্টে গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় সম্প্রীতির এক অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফ, কাস্টমস, ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখানে তারা জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। এরপর দিবসটির শুভেচ্ছা জানিয়ে বিএসএফের পক্ষে বিজিবিকে মিষ্টিমুখ করানো হয় এবং মিষ্টির ছয়টি প্যাকেট উপহার দেওয়া হয়।