উদ্ভাবিত স্মার্ট গাড়ি চালক ছাড়াই চলে মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:২৫

জার্মান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. সানজিদ খান তৈরি করেছেন নতুন প্রযুক্তির উদ্ভাবন স্মার্ট গাড়ি। তার নিজের হাতে তৈরি উদ্ভাবিত এই স্মার্ট গাড়ি চালক ছাড়াই চলে মোবাইলের একটি সফটওয়্যারের মাধ্যমে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে এই প্রযুক্তি ব্যবহার করে তিনি সকল ধরনের বড়ো গাড়িও তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি প্রফেসরপাড়া গ্রামে সানজিদ খানের বাড়ি। গতকাল বৃহস্পতিবার সানজিদ খান তার নিজের তৈরি স্মার্ট গাড়ি চালক ছাড়াই কিভাবে মোবাইলের সফটওয়্যার ব্যবহার করে চালানো যায় তা দেখিয়েছেন।