দামুড়হুদার ঠাকুরপুর সীমন্ত থেকে বুধবার বাংলাদেশি এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পনা করে খুন করার অভিযোগে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার আগের দিন রাতে দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের গোলাম রসুলের ছেলে আব্দুল্লাহকে তার সহকর্মীরা গরু আনার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। বুধবার দুপুরে স্থানীয়রা মাঠে কৃষি কাজ করতে গিয়ে লাশ দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পুলিশ সীমান্তের ৮৯, ৯০ পিলারের কাছ থেকে (বাংলাদেশ অংশে) লাশ উদ্ধার করে ও পরিবারের লোকজন শনাক্ত করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকুমার বিশ্বাস জানান, নিহত আব্দুল্লার বিরুদ্ধে বিজিবির গরু পাচারের একটি মামলা রয়েছে এবং তার ভাই হাবিবুর রহমান বাদী হয়ে রাতেই দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরওয়ার জানান, ঘটনাটি তদন্তের জন্য ফোর্সকে নির্দেশ দিয়েছি।
