নেত্রকোনা শহরতলির এক গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার পৌরসভা অফিস সড়কে মানববন্ধন চলাকালে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক ও সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক মাহফুজ স্বপন, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, স্বাবলম্বীর পরিচালক স্বপন পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।
