বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:৩১

বড়াইগ্রামে বুধবার ঈদের ছুটিতে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়। বুধবার রাত সাড়ে আটটার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের আগ্রাণ সূতির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরিফের বান্ধবী উপমা খাতুনকে (১৫) বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আরিফ উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র।

বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে আরিফ তার বান্ধবী উপমাকে নিয়ে মোটর সাইকেলে ঘুরতে বের হয়। রাত সাড়ে আটটার দিকে বনপাড়ায় ফেরার পথে আগ্রাণ সূতির পাড় এলাকায় একটি যানবাহন মোটর সাইকেলটিকে চাপা দিলে আরিফুল ঘটনাস্থলেই নিহত ও উপমা আহত হয়। পরে পথচারীরা দেখতে পেয়ে উপমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।