রাণীনগরে নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:৩১

নওগাঁর রাণীনগরে নিখোঁজের দু্ই দিন পর খাল থেকে সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাঁশবাড়িয়ার পৌতাপাড়া মুক্তিযোদ্ধা সেতুর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাইফুল উপজেলার পৌতাপাড়া গ্রামের মৃত্যু এলাহী আকন্দের ছেলে।

খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম পারিবারিক সূত্রের বরাদ দিয়ে বলেন, সাইফুল আগে থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল। সেই রোগের কারণেই হয়তো পানিতে পরে মারা গেছে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।