শিবগঞ্জে ডাকাতির চেষ্টাকালে আটক ২

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:৩২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-কানসাট সড়কের পুষ্কুনি এলাকায় ডাকাতির চেষ্টাকালে দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এলাকাবাসীর সহায়তায় এদের আটক করা হয়। আটককৃতরা শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার এলাকার সোহেল ও একই এলাকার রবিউল ইসলাম। ঘটনা শিবগঞ্জ উপজেলায় হওয়ায় রাতেই গোমস্তাপুর থানা পুলিশ আটক ব্যক্তিদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, রাত ১০টার দিকে শিবগঞ্জের কানসাট ও গোমস্তাপুর সড়কের পুষ্কুনি নামক স্থানে দুই ব্যক্তি ডাকাতির চেষ্টা করে। এলাকাবাসী টের পেয়ে ওই দুই ব্যক্তি সোহেল ও রবিউলকে ধাওয়া করে। পরে গোমস্তাপুর পুলিশের একটি টিম তাদের আটক করে।

ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।