খুলনায় পুলিশের কাছ থেকে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়া ইব্রাহীম শেখ (২৫) নামে মাদক মামলার এক আসামি দীর্ঘ ৭ ঘণ্টা পর আবার গ্রেফতার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে পুলিশ তাকে দাকোপ উপজেলা সদরের চালনা পৌরসভার সবুজপল্লী গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দাকোপ থানা পুলিশ দুই পিস ইয়াবাসহ ইব্রাহীম শেখকে গ্রেফতার করে।
