ইংল্যান্ডের বেঞ্চে কেইন-বেলিংহাম, শক্তিশালী একাদশ ফ্রান্সের

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:৩৫

বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন ছিল ফ্রান্স-ইংল্যান্ডের। তবে সেমিফাইনালে হেরে যাওয়ায় সান্ত্বনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। 

শনিবার (১৮ জুলাই)  যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩ টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে ইংল্যান্ডের নিয়মিত কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়েছেন কোচ টুখেল। 

অধিনায়ক হ্যারি কেইন ও জুড বেলিংহাম শুরু করছেন বেঞ্চে। একাদশে রাখা হয়নি নিয়মিত গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকেও। চোটের কারণে দলে নেই কোবি মাইনু। 

অন্যদিকে, শক্তিশালী একাদশই নামিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সামনে রয়েছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের সুযোগ। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৮, যা আর্জেন্টিনার লিওনেল মেসির সমান। তবে একটি বেশি অ্যাসিস্ট থাকায় আপাতত টাইব্রেকারে এগিয়ে আছেন মেসি। ফলে গোল্ডেন বুট জিততে হলে ইংল্যান্ডের বিপক্ষে গোল করতেই হবে এমবাপ্পেকে।

ইংল্যান্ডের একাদশ: ডিন হেন্ডারসন (গোলরক্ষক), জ্যারেল কোয়ানসাহ, এজরি কনসা, মার্ক গেহি, জেড স্পেন্স; ডেকলান রাইস; বুকায়ো সাকা, এবেরেচি এজে, মরগান রজার্স, মার্কাস রাশফোর্ড; ইভান টনি।

ফ্রান্সের একাদশ: মাইক মেনিয়াঁ (গোলরক্ষক), মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, ম্যাকসেন্স লাক্রোয়া, থিও হার্নান্দেজ; ওয়ারেন জাইরে-এমেরি, আদ্রিয়াঁ রাবিও; মাইকেল অলিসে, রায়ান শেরকি, দেজিরে দুয়ে; কিলিয়ান এমবাপ্পে।  

ইত্তেফাক/জেডএইচ